কৃষকের আস্থার নাম - কাদামাটি।

কাদামাটি কৃষকের জন্য একটি নির্ভরযোগ্য নাম, যেখানে মানসম্পন্ন ও পরীক্ষিত ধানের বীজ পাওয়া যায় নিশ্চিন্তে , আমরা সরবরাহ করি উচ্চ ফলনশীল এবং রোগ প্রতিরোধী রাইস সীড, যা বাংলাদেশের আবহাওয়া ও মাটির উপযোগী।দেশি এবং হাইব্রিড উভয় ধরনের বীজের সঠিক সমন্বয় আমাদের শক্তি।প্রতিটি বীজ যাচাই-বাছাই করে কৃষকের হাতে তুলে দিই সর্বোচ্চ যত্নে।আমাদের লক্ষ্য, কৃষকের মাটিকে উর্বর করে ফলনের সফলতা নিশ্চিত করা।কৃষক যাতে সঠিক দামে মানসম্পন্ন বীজ পান, সেই দিকেও আমরা সর্বদা সচেষ্ট। কাদামাটি – শুধু একটি নাম নয়, এটি একটি আস্থার প্রতিচ্ছবি।

৬৬,০০০.হাজারেরও অধিক গ্রাহকের কাছে আমরা বীজ ধান পৌঁছে দিয়েছি।

সাধারণ ধান বনাম ব্ল্যাক রাইস ধান
⚖️ বিষয়
সাধারণ ধান
ব্ল্যাক রাইস ধান
⚖️ বিষয় সাধারণ ধান ব্ল্যাক রাইস ধান
১. চেহারা ও রং সাদা বা হালকা বাদামী রঙের চাল
সাধারণত লম্বা বা মাঝারি আকৃতির
গাঢ় বেগুনি বা কালো চাল
কিছুটা ছোট ও মোটা
২. পুষ্টিগুণ আঁশ কম
অ্যান্টিঅক্সিডেন্ট প্রায় নেই
সাধারণ প্রোটিন
গ্লাইসেমিক ইনডেক্স বেশি
আঁশ বেশি
উচ্চমাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট (Anthocyanin)
প্রোটিন কিছুটা বেশি
গ্লাইসেমিক ইনডেক্স কম
৩. স্বাস্থ্য উপকারিতা রক্তে শর্করা নিয়ন্ত্রণ কম
হৃদরোগে নিরপেক্ষ
ওজন নিয়ন্ত্রণ কম
রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়ক
হৃদরোগ প্রতিরোধে কার্যকর
ওজন নিয়ন্ত্রণে সহায়ক
৪. মূল্য ও চাষ মূল্য সস্তা
চাষ ব্যাপক
সময়কাল ৩-৪ মাস
মূল্য অনেক বেশি
চাষ সীমিত
সময়কাল ১১০ থেকে ১২০ দিন
৫. বিশেষত্ব দৈনন্দিন খাওয়ার জন্য ব্যবহৃত আগে রাজপরিবারের জন্য সংরক্ষিত —
"Forbidden Rice" নামে পরিচিত

আমাদের বীজ ধান ১০০% অর্গানিক যা সরাসরি কৃষকের মাঠ থেকে সংগ্রহ করা।

আমাদের কাছে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির ধান বীজ |
আমাদের যে কোন পণ্য ত্রুটিযুক্ত হলে তা ১০০% ফেরত যোগ্য।
আমাদের রয়েছে পণ্যহাতে পাবার পরে টাকা পরিশোধ করার সুবিধা।

কাদামাটি ছবি ঘর

অর্ডার ফর্ম

আপনার পণ্যটি নির্বাচন করুন।

আপনার অর্ডার তালিকা

মোট:৳0


ডেলিভারি চার্জ:৳0


সর্বমোট:৳0

ক্যাশ অন ডেলিভারি:

আপনার পণ্যটি হাতে পেলে টাকা পরিশোধ করুন |
ব্ল্যাক রাইস ধান চাষপদ্ধতি — সুন্দরভাবে উপস্থাপন
BR

সাধারণ ধান ও ব্ল্যাক রাইস ধানের চাষপদ্ধ কি আলাদা?

উত্তর

আলাদা নয়। সাধারণ ধানের মতোই ব্ল্যাক রাইস ধানও একইভাবে চাষ করা হয়।

এক কথায় বলতে গেলে — সাধারণ ধান যেভাবে চাষ হয়, ব্ল্যাক রাইস ধানও ঠিক সেভাবেই চাষ হয়।

ব্ল্যাক রাইস ধান বীজের বিশেষ গুণাবলী

  • ধান চিকন ও লম্বা
  • ভাত ঝরঝরে ও সুস্বাদু
  • সঠিক চাষে প্রতি একরে ফলন ৭৫–১০০ মণ
  • গাছ হেলে পড়ে না ও ধান ঝরে পড়ে না
  • বোরো ও আমন মৌসুমে জীবনকাল মাত্র ১০৫–১১০ দিন

বীজের হার ও বীজতলা প্রস্তুতি

প্রতি একরে মাত্র ৮ কেজি বীজ প্রয়োজন

  • সারাদিন রোদ পড়ে এমন উঁচু বা মাঝারি উঁচু জমি বেছে নিন
  • প্যাকেট থেকে বীজ বের করে হালকা রোদে ১ ঘণ্টা শুকিয়ে ঠান্ডা করুন
  • কাপড়ে বা চালায় বেঁধে ১০–১২ ঘণ্টা পানিতে ভিজিয়ে নিন
  • এরপর ৩০–৩৬ ঘণ্টা জাগ দিয়ে অংকুরিত করুন
  • অংকুরিত বীজ এমনভাবে ফেলুন যেন কাদার নিচে তলিয়ে না যায়
  • প্রতি কেজি অংকুরিত বীজের জন্য অর্ধ শতক জমি প্রয়োজন

বীজতলা ব্যবস্থাপনা

রোদযুক্ত ও সেচ-সুবিধা আছে এমন স্থানে তৈরি করুন

প্রতি এক শতক বীজতলায় প্রয়োগ করুন:

  • পচা গোবর – ২–৪ মণ
  • ইউরিয়া – ৫০০ গ্রাম
  • টি.এস.পি – ১ কেজি
  • এম.পি – ৬০০ গ্রাম
  • জিংক সালফেট – ২০০ গ্রাম

চারা উঠানোর এক সপ্তাহ আগে অতিরিক্ত ৫০০ গ্রাম ইউরিয়া দিন

আগাছামুক্ত রাখুন ও প্রয়োজনে সেচ দিন

চারা রোপণ নির্দেশনা

চারার বয়স ২৫–৩০ দিন

প্রতি গোছায় ২–৩টি সুস্থ ও সবল চারা লাগান

সারি দূরত্ব:

  • সারি থেকে সারি – ৮ ইঞ্চি
  • গাছ থেকে গাছ – ৬ ইঞ্চি

একর প্রতি সারের পরিমাণ

সারের নাম পরিমাণ (কেজি)
পচা গোবর 200–250
ইউরিয়া 30–40
টি.এস.পি 30–40
এম.পি 35–45
জিপসাম 10–15
দস্তা 4–5
বোরিক অ্যাসিড 3–4

নোট: মাটির উর্বরতার ওপর সারের পরিমাণ পরিবর্তিত হতে পারে। সঠিক পরামর্শের জন্য কৃষি কর্মকর্তার সহায়তা নিন।

সার প্রয়োগের পদ্ধতি

জমি তৈরির সময় — ইউরিয়া বাদে প্রায় সব সার দিন (এমপি-র ¾ অংশও দিন)

ইউরিয়া ৩ কিস্তিতে প্রয়োগ করুন:

  1. ১ম কিস্তি: রোপণের ৫–৭ দিনের মধ্যে
  2. ২য় কিস্তি: রোপণের ২০–২৫ দিনের মধ্যে (কুশি অবস্থায়)
  3. ৩য় কিস্তি: রোপণের ৪০–৪৫ দিনের মধ্যে এমপি-র অবশিষ্ট অংশসহ

সেচ ব্যবস্থাপনা

  • রোপণের সময় জমিতে ½ ইঞ্চি পানি রাখুন
  • জমিতে সর্বদা পর্যাপ্ত রস বজায় রাখুন
  • সার প্রয়োগের সময় জমি থেকে অতিরিক্ত পানি বের করুন
  • রোপণের ১৮–২০ দিন পর জমি একবার শুকিয়ে নিন (যেন পায়ের দাগ পড়ে)

ফসল সংগ্রহ

ফুল আসার ৩০–৩৫ দিন পর যখন ৮০% ধান পেকে যাবে।

ধানের রঙ কালচে হলে কেটে ফেলুন।

জরুরী প্রয়োজনে ফোন করুন : 01712-941913

কাস্টমার রিভিউ

আপনার প্রয়োজনে

যেকোনো প্রশ্ন বা সমস্যায় সরাসরি কল করুন অথবা WhatsApp-এ যোগাযোগ করুন — আমরা ২৪ ঘণ্টা আছি আপনার সেবায়, আপনার পাশে।
কাদামাটি – কৃষকের আস্থার নাম। আমরা সরবরাহ করি উচ্চমানের ধানের বীজ, যা আপনার ফসলকে করে তোলে উর্বর ও সমৃদ্ধ। আমাদের সঙ্গে থাকুন, আপনার জমি হোক ফলনশীল এবং কৃষি হোক সফল। ২৪ ঘণ্টা সেবা ও পরামর্শের মাধ্যমে আমরা আছি আপনার পাশে।
আমাদের ঠিকানা
© 2019-2025 Kadamati. All rights reserved.
Developed by Kadamati
Created by Faisal Ahmed | Phone: +8801890393486